সোনার বাংলা ২৪.কম

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
মেজাজ হারালেন সাকিব,  যুবককে কষে চড়

মেজাজ হারালেন সাকিব, যুবককে কষে চড়

সোনার বাংলা.২৪


নির্বাচনের প্রার্থী হবার পর থেকে একাধিকবার বেশ নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন সাকিব আল হাসান।

শুরু থেকেই বিষয়গুলো ভক্তদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করেছেন এই তারকা। তবে এবার আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না।

রবিবার (৭ জানুয়ারি) নিজ আসনের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভীড়ের মধ্যে পড়েন সাকিব। যেখানে তাকে ঘিরে ধরেন ভক্তরা। একপর্যায়ে উপস্থিত জনতার হুড়োহুড়িতে মেজাজ হারিয়ে একজনকে চড় মেরে বসেন আওয়ামী লীগের এই প্রার্থী।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চড় মারার মুহূর্তের সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভীড়ের মধ্যে সাকিবকে ঘিরে ধরে রেখেছেন কয়েকজন মানুষ। এর মধ্যে একজন পেছন থেকে এই ক্রিকেটারের জামা টেনে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে পেছনে ফেরে ওই ব্যক্তিকে গালে চড় দেন সাকিব।

এর আগে রবিবার সকালে দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোটশেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বের হন তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী

কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী

সোনার বাংলা.২৪

ছবিঃ সংগৃহীত 


চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকার এ কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় মন্ত্রী নিজ এলাকার মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

ভোট দেওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে ও গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

দীপু মনি আরো বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। আশা করছি, এবারো লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে, ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেনি হিরো আলম

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেনি হিরো আলম

সোনার বাংলা.২৪

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও বগুড়া-৬ আসনের ভোটার আলোচিত ইউটিউবার হিরো আলম ওরফে আশরাফুল আলম সাঈদ। ফলে দ্বাদশ সংসদ নির্বাচনের নিজে আসনে ভোট দিতে পারেননি তিনি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ভোট দেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আর বগুড়া-৪ আসন কাছাকাছি। আমি এই (বগুড়া-৬) আসনে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে, তবে ভোটার উপস্থিতি কম।’

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু যদি কারচুপি হয়, তাহলে সেখানে আর কিছু বলার থাকে না। কাল (শনিবার) আমার বাড়ির ২০০ গজ সামনে ককটেল বিস্ফোরণ করেছে। কিন্তু আমি এতে ভয় পাইনি। কারণ আমি ভয় পেলে ভোট করবে কে?’

বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। ধানের শীষের চারবারের সাবেক এমপি, বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা, জাপাসহ ছয়জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ২০১৮ সালে সাধারণ নির্বাচন এবং গত বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। দ্বাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই অনলাইন কনটেন্ট ক্রিয়েটর।

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেননি হিরো আলম

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেননি হিরো আলম

সোনার বাংলা.২৪

বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার ভোট দেন বগুড়া-৪ আসনের প্রার্থী 
হিরো আলম। ছবি: সোনার বাংলা ২৪.কম 
বিশ্ব গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর

বিশ্ব গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর

সোনার বাংলা.২৪

আজ ভোটের দিন। উৎসবমুখর পরিবেশে সারাদেশে একযোগে চলছে ভোটগ্রহণ। দেশের পাশাপাশি জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের ভোটগ্রহণের দিনেও সরব ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অবশ্য ভোটগ্রহণের আগে থেকেই নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছিল বিশ্বের সব বড় বড় গণমাধ্যমগুলো।

রয়টার্স, আল-জাজিরা, সিএনএন, দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে। কিছু সংবাদমাধ্যম লাইভ রিপোর্টও প্রকাশ কররছে।

পাঠকদের জন্য কিছু প্রতিবেদনের আংশিক অনূদিত অংশ তুলে ধরা হলো-

দ্য গার্ডিয়ান

ভোটগ্রহণের দিনে দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নির্বাচন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনার নিশ্চয়তা।’ সংবাদমাধ্যমটি বলছে, ইতিমধ্যে গণগ্রেপ্তারে বিপর্যস্ত বিরোধী দলগুলো 'ভুয়া' নির্বাচন বয়কট করেছে, যা ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিজয়ী করবে।

বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে ক্ষমতায় আনার জন্য রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। এক সময় দারিদ্র্যপীড়িত একটি দেশে শেখ হাসিনা ব্যতিক্রমী অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী দলের নির্মম দমন-পীড়নের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার দল যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে কোনো কার্যকর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয় না। তবে আইনসভাকে একদলীয় প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত না করার আপাত প্রয়াসে কয়েকটি আসনে প্রার্থী দেওয়া এড়িয়ে গেছে তারা।

রয়টার্স

রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট বর্জন করেছে বিরোধীরা।’ সংবাদমাধ্যমটি বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আনতে প্রধান বিরোধী দল কর্তৃক বয়কট করা সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের কয়েকদিন আগে বেশ কয়েকটি ভোটকেন্দ্র, স্কুল ও একটি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের পর শুক্রবার গভীর রাতে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। তবে ভোটের দিন সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি, কারণ দেশব্যাপী প্রায় আট লাখ নিরাপত্তা বাহিনী ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক মিনিট পর শেখ হাসিনা তার মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাজধানী ঢাকার সিটি কলেজে ভোট দেন। আট ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা হবে এবং সোমবার ভোরে প্রাথমিক ফলাফল আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং কয়েকটি ছোট মিত্রদের ভোট বয়কটের পর ১৭ কোটি জনসংখ্যার দেশটি ভার্চুয়াল একদলীয় শাসনের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো- যারা বাংলাদেশের পোশাক শিল্পের প্রধান গ্রাহক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে।

আল-জাজিরা

সংবাদমাধ্যম আল-জাজিরা লাইভ রিপোর্ট প্রকাশ করছে। যেখানে শিরোনাম দেওয়া আছে, ‘বিরোধী দলের বর্জনের মধ্যেই ভোটগ্রহণ চলছে।’

লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা পঞ্চমবারের মতো নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন, যে নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছে। স্থানীয় সময় সকাল ৮টায় ব্যালট খোলার পরপরই ভোট দেন শেখ হাসিনা। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে, সোমবারের মধ্যে প্রাথমিক ফলাফল আশা করা হচ্ছে। প্রায় আট লাখ পুলিশ, আধাসামরিক বাহিনী ও পুলিশ বাহিনী নির্বাচন পাহারা দিচ্ছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরও মোতায়েন করা হয়েছে। মিলিয়ন যোগ্য ভোটারের প্রায় অর্ধেক নারী এবং প্রথমবারের ভোটারের সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন।

সিএনএন

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সংবাদের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশে নির্বাচন বর্জন করেছে বিরোধী দল।’

প্রতিবেদিনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল কর্তৃক বয়কট করা একটি সাধারণ নির্বাচনের জন্য রোববার বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে দেশটির নেত্রী শেখ হাসিনা - বিশ্বের দীর্ঘতম মেয়াদের নারী প্রধানমন্ত্রী - টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হতে চলেছেন। প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে এ বছর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১২০ মিলিয়ন মানুষ ভোট দেওয়ার জন্য নিবন্ধিত। রোববারের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার ঋণের প্রয়োজন হয়েছিল। ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় ভোট দিয়েছেন। এই জয় হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পঞ্চম বিজয়। বিদেশি পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, দেশটি একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন পরিচালনা করতে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করায় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করছে।

টাইমস অব ইন্ডিয়া

টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রচার করছে। সেখানে শিরোনাম দেওয়া, ‘ভোটের দিন ভারতের প্রশংসা করলেন শেখ হাসিনা, মুক্তিযুদ্ধে নয়াদিল্লির ভূমিকা তুলে ধরেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 'সন্ত্রাসী সংগঠন' আখ্যায়িত করে বিরোধী দলের নির্বাচন বয়কটের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে নির্বাচিত করার জন্য রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। শেখ হাসিনা ভারতের জন্য শুভেচ্ছা জানিয়ে ছে, ভারতের মতো বিশ্বস্ত বন্ধু পেয়ে বাংলাদেশ ভাগ্যবান। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থনের কথাও তুলে ধরেন। শেখ হাসিনা একসময় দারিদ্র্যপীড়িত একটি দেশে ব্যতিক্রমী অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং নির্মম বিরোধী দমনপীড়নের অভিযোগ রয়েছে।
ভোট দিয়ে মাশরাফি যা বললেন

ভোট দিয়ে মাশরাফি যা বললেন

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেছেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে তাদের ভোট দিতে এসেছেন। শীতের সকালেও ব্যাপকসংখ্যক ভোটার কেন্দ্রে এসেছেন। দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঙ্ক্ষিত ভোট কাস্টিং হবে।’

রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় শহরের আলাদতপুরস্থ নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বৃদ্ধ এবং নারীদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসা দেখে ভালো লাগছে।’ নির্বাচনে বিজয়ী হলে কী করবেন, এ প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচন যাক তারপর বলবো।’

‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ বলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের ১ নম্বর ভোটকক্ষে প্রবেশ করেন।

ভোট প্রদানের পর তিনি নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন ভোটকেন্দ্রে যান এবং উপস্থিত ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মাশরাফির ভোট দেওয়ার আগে এ কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। সকাল ১০টায় ভোট দিতে আসেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বিপুল কুমার অধিকারী জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৩১ জন। এর মধ্যে নারী ভোটার এক হাজার ১৭০ এবং পুরুষ ভোটার এক হাজার ৬১ জন। মাশরাফি পুরুষ ভোটার তালিকার ১ নম্বর ভোটার বলে জানান তিনি।

ভোট দেওয়ার আগে সকাল সোয়া ১০টার দিকে মাশরাফি শহরের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। সেখানে অবস্থানরত কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের বিদেশি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে বিদেশি পর্যবেক্ষকদের তিনি জানান।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, ভোট পর্যবেক্ষণে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হুসাইন, সিনিয়র সহকারী সচিব ফয়সাল মোস্তফাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাশরাফির গ্রামের বাড়ি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে। চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখা যায়, সেখানে তার (মাশরাফি) পিতা গোলাম মুর্তজা স্বপন ভোটারদের ভোটকেন্দ্রে আনার ব্যাপারে গ্রামবাসীকে উৎসাহিত করছেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মনির হোসেন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।’

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৩২ জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার এবং নারী ভোটার ৩ লাখ ২০ হাজার ১৩২ জন। এবারের নির্বাচনে ২৫৭টি ভোটকেন্দ্রের ১ হাজার ৪৪১টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
মুন্সিগঞ্জে নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

মুন্সিগঞ্জ-৩ আসনে সদরের মিরকাদিম এলাকায় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে

নিহতের পরিবারের অভিযোগ, একই আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত জিল্লুরের বাড়ি স্থানীয় নৈঘীগিরপাথর এলাকায়।

এদিকে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন ও পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জিল্লুর। পথে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে কয়েকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

ভোট দিয়ে মাশরাফি যা বললেন
বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ১৭৮ শিক্ষক-শিক্ষার্থী
‘টানা ছুটির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম হতে পারে
৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

এদিকে ইসি কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩৭ স্থানে অনিয়মের ঘটনা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চট্টগ্রামের এক নারী চেয়ারম্যান রয়েছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।


শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

ছবিঃ সংগৃহীত 

ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।

পলিটিকাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।

এ পর্যবেক্ষক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনো সময় বাকি রয়েছে। আমরা দেখব।

নারী ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, নারীরা ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।

জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও অনেক ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রীব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।

এর আগে এ বিদেশি পর্যবেক্ষক দলটি বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
বরিশালের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

বরিশালের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জনসভাস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন।

জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাদেরকে স্লোগান ও অভিবাদন বার্তায় বরণ করে নেন। ইতোমধ্যে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জনসভায় বিভাগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী বরিশালে পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন।

প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণের পর আনুষ্ঠানিক পরিবেশনা শুরু হয়। কিছুক্ষণ পরে শেখ হাসিনা বক্তব্য দেবেন। সভায় সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন দলীয় সমর্থকেরা। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

https://sonarbangla24com.blogspot.com/2023/12/blog-post_45.html
নির্বাচনী প্রচারণায় আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারণায় আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোনার বাংলা.২৪
ছবিঃ ফাইল

 
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পাঁচ বছর পর আজ বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলার বঙ্গবন্ধু উদ্যানে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।

জানা গেছে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামীকাল শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

শেখ হাসিনার সফর কমিটির সমন্বয়ক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, নেত্রীর আগমনকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দক্ষিণাঞ্চলের উন্নয়নের কারণেই সর্বস্তরের জনগণ এ জনসভায় আসবেন এবং জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন বলে আমি মনে করি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নগরী চার স্তরের নিরাপত্তাবেষ্টনী করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শহরে টহল বাড়ানো হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সোনার বাংলা.২৪
নওগাঁ জেলায় চলতি বোরো মওসুম ধান

নওগাঁ জেলায় চলতি বোরো মওসুম ধান

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

নওগাঁ জেলায় চলতি বোরো মওসুম ধান চাষের লক্ষ্য ৯ হাজার ৫শ ৮০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়েছে। জেলায় চলতি মওসুম মোট ১ লক্ষ ৯১ হাজার ৪২৫ হেক্টর জমিতে ধান চাষ করা হবে ৷ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, দেশের সর্বোচ্চ বোরো ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় এখন মাঠে মাঠে চলছে বোরো ধান রোপণের প্রস্তুতি। জমিতে হাল চাষ, পানি সেচ, বীজতলা থেকে বীজ উঠিয়ে সেগুলো আবার প্রস্তুতকৃত জমিতে রোপণের কাজ চলছে। যেন জেলা জুড়ে বোরো ধান রোপণের উৎসবে পরিণত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ১১টি উপজেলায় বীজতলা তৈরির উপজেলা ভিত্তিক জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৯৩০ হেক্টর, রানীনগর উপজেলায় ৯৬০ হেক্টর, আত্রাই উপজেলায় ৯৪৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৫৮৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৪১৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৯৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৯৪০ হেক্টর, সাপাহার উপজেলায় ২৯৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪১০ হেক্টর, মান্দা উপজেলায় ৯৯০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ১৩০ হেক্টর জমিতে ধান চাষ করা হবে ৷
ক্ষেতে-খামারে নেমে নৌকায় ভোট চাচ্ছেন নাহিদ মোর্শেদ

ক্ষেতে-খামারে নেমে নৌকায় ভোট চাচ্ছেন নাহিদ মোর্শেদ

সোনার বাংলা.২৪ 
  
ছবিঃ ক্যামেরা 

মাঠে, ঘাটে, ময়দানে আর রাজপথে ছুটে বেড়াচ্ছেন সারা বাংলাদেশের নৌকার মাঝিরা। ব্যতিক্রম নয় নওগাঁ -৪ আসনও। তবে ব্যতিক্রম ধর্মী প্রচারণা করতে দেখা যাচ্ছে নওগাঁ -৪ নৌকার প্রার্থী মান্দা উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ মোর্শেদ।

তিনি গ্রামে গ্রামে প্রচারণার সময় ক্ষেত খামারে নেমে নেমে কৃষক আর শ্রমিকের কাছে গিয়ে নৌকার ভোট চাচ্ছেন। তাদের কাছে তুলে ধরছেন দেশের উন্নয়ন, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানাচ্ছেন। 

২৫ ডিসেম্বর (সোমবার) মান্দা উপজেলার ১২ নং কাঁশো পাড়া ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৪ আসন নির্বাচনী গণসংযোগ করা কালীন এমন দৃশ্য চোখে পড়ে গণমাধ্যমকর্মীদের। 

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে নাহিদ মোর্শেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই মান্দার সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।

তিনি বলেন, আমাদের শত্রু হচ্ছে বিএনপি জামাত, তারা এবং তাদের দোসরদের সাথে যারা সংগ দিচ্ছেন, তারা আওয়ামী লীগ হতে পারে না। প্রকৃত আওয়ামী লীগ দলের বিপক্ষে আর নৌকার বিপক্ষে কখনও যেতে পারে না। আওয়ামী লীগ এমন একটি দল, যারা দেশকে স্বাধীন করেছে, এই ভুখন্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একাও পথ চলতে পারে, সেটা অতীতে বহুবার দেখিয়েছে, দেখাচ্ছে। সেকারনে দেশকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে অবশ্যই নৌকার পক্ষে থাকতে হবে। 

জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। 

আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে মান্দা বাসীর সেবা করার সুযোগ দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন। 
ছবিঃ ক্যামেরা


এসময় তার সাথে ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব রশিদ মল্লিক ,এবং ডাঃ মোঃ মাসুদ রানা নাহিদ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক 
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোনার বাংলা. ২৪ 
মোঃ আব্দুর রশিদ 
নৌকার ভোট চাইতে লোকজনের কাছে জাচ্ছেন

নৌকার ভোট চাইতে লোকজনের কাছে জাচ্ছেন

সোনার বাংলা ২৪
ছবিঃ কামেরা 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯, নওগাঁ ৪,মান্দা আসনে 
মোঃ নাহিদ মোর্শেদ 
কে বিজয় করার লক্ষে 
পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চাচ্ছেন 
১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক 
ইয়াকুব রশিদ মল্লিক 
এবং ৯ ওয়ার্ড আওয়ামী লীগের 
সংগ্রামী সাধারণ সম্পাদক 
রাজা কবিরাজ 
আরো আওয়ামী পরিবারের নেতা কর্মী 
ইয়াকুব রশিদ মল্লিক 
সোনার বাংলা.২৪ বলেন আমরা নাহিদ ভাইকে 
বিজয় করবো এবং মাঠে আছি মাঠে থাকবো 
বিজয় করে ঘরে উঠবো 
এই আশা নিয়ে আমরা লোকজনের কাছে 
জাচ্ছি 
বাংলাদেশ আওয়ামী লীগ ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন শাখা,র উদ্যোগে বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী লীগ ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন শাখা,র উদ্যোগে বর্ধিত সভা

সোনার বাংলা ২৪

ছবিঃ ক্যামেরা 


১৪ য়ে ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও
১৬ য়ে ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে 
বাংলাদেশ আওয়ামী লীগ ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন শাখা,র উদ্যোগে 
বিশেষ বর্ধিত সভা 



পায়রা-মোংলার আরো কাছে ‘মিধিলি’, বাড়ল সতর্ক সংকেত

পায়রা-মোংলার আরো কাছে ‘মিধিলি’, বাড়ল সতর্ক সংকেত

ছবিঃ সংগৃহীত 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আজ (শুক্রবার) সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর ঘূর্ণিঝড়টির অগ্রভাগ আজ দুপুর নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে।

ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে সাড়ে ৯টার এই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত ৬ দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্রাবিত হতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো।

আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে— উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (২০.৩০ উত্তর অক্ষাংশ এবং ৮৮.৬০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ (১৭ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কি.মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।



সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সোনার বাংলা ২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হলে মঞ্চ থেকে পরদিন হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিরতি দিয়ে মোট পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এসব কর্মসূচি পালন করতে গিয়ে অনেক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকদিন আগে থেকেই পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল। এই প্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে ২২৯ প্লাটুন বিজিবি
টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন, দুই বগি ভস্মীভূত

টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন, দুই বগি ভস্মীভূত

সোনার বাংলা ২৪
টাঙ্গাইলের সদর উপজেলায় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন

টাঙ্গাইলের সদর উপজেলায় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিয়েছে ‘অবরোধ সমর্থকরা’। এ সময় ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া।

তিনি বলেন, রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় ওই ট্রেনের তিনটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

কে বা কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বগিতে অগ্নিকাণ্ডের আগে ওই রেলস্টেশনে কয়েকজনকে হাঁটতে দেখা গেছে বলে জানান ওই বুকিং মাস্টার।


৩৮ লাখ টন জ্বালানি তেল, এক লাখ টন সার কিনছে সরকার

৩৮ লাখ টন জ্বালানি তেল, এক লাখ টন সার কিনছে সরকার

সোনার বাংলা ২৪









২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চাহিদা পূরণে ৩৮ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পৃথকভাবে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এক লাখ টন সার, টিসিবির জন্য ২৭ হাজার টন মসুর ডাল ও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনাসহ ১৭টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ১ হাজার ৬৫৯ কোটি টাকা দরকার হবে।

দুটি সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন।

জ্বালানি তেল আমদানির মধ্যে রয়েছে- গ্যাস অয়েল ২৩ টন, জেটওয়েল পৌনে চার লাখ টন, মোগ্যাস ২.৭৫ লাখ টন, ফার্নেস অয়েল ৭.৫০ লাখ টন, মেরিন ফুয়েল ৬০ হাজার টন।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়। এতে ১২৬ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়া সৌদি আরব থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ১২৬ কোটি টাকা ব্যয় হবে।

পৃথক প্রস্তাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে প্রায় ৩৮৮ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে ১৭ হাজার টন মসুর ডাল কিনবে। এতে প্রায় ১৭১ কোটি টাকা ব্যয় হবে। এর বাইরে ৫০ কেজির বস্তার ওজনে ১০ হাজার টন মসুর ডাল আমদানি করা হবে। প্রতি কেজির মূল্য পড়বে ১০২ টাকা। এতে ৯৭ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া সিটি এডিবঅয়েল থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে ৭৭ কোটি টাকা ব্যয় হবে।

এ ছাড়া ‘বৈঠকে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চর কাউনিয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রস্থ উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে অতিরিক্ত প্রায় ৩৩ কোটি টাকা ব্যয় হবে। এছাড়া ‘ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ পূর্ত কাজ প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ৫৫৪ কোটি টাকা ব্যয় হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সিলেট গ্যাস ফিল্ডস লি. কর্তৃক ‘কৈলাশটিলা ৮নং কূপ (অনুসন্ধান কূপ) খনন’ ড্রিলিং সার্ভিসের জন্য ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ৩ কোটি ৭৮ লাখ প্রয়োজন হবে। এ ছাড়া সিলেট গ্যাস ফিল্ডস লি. কর্তৃক ‘কৈলাশটিলা ৮নং কূপ (অনুসন্ধান কূপ) খনন’ প্রকল্পের আওতায় কূপ খনন অপারেশন এবং তৃতীয়পক্ষীয় প্রকৌশল সেবা ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে প্রায় ৮১ কোটি টাকা ব্যয় হবে
লোকবল নিয়োগ দেবে তিতাস, পদসংখ্যা ১৪০

লোকবল নিয়োগ দেবে তিতাস, পদসংখ্যা ১৪০

সোনার বাংলা ২৪





তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে বিশাল জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

২৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদের সংখ্যা: ৭টি

লোকবল নিয়োগ: ১৪০ জন

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব)

পদসংখ্যা: ১১টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব)

পদসংখ্যা: ০৮টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)

পদসংখ্যা: ১৯টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং )

পদসংখ্যা: ০৬টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ০৮টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ০৬টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ০৮টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)

পদসংখ্যা: ১২টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা: ০৩টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ০৫টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ০৩টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)

পদসংখ্যা: ০৪টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (আর্কিটেকচার)

পদসংখ্যা: ০১টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

পদসংখ্যা: ১৪টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি ডিগ্রি

পদের নাম: সহকারী কারিগরি কর্মকর্তা

পদসংখ্যা: ৩২টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি ডিগ্রি

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: ৯ম গ্রেডের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা ও ১০ম গ্রেডের জন্য ৫৫৭.৫০ টাকা জমা দিতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৩
ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল সাড়ে ১১ হাজার

ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ছাড়াল সাড়ে ১১ হাজার

সোনার বাংলা ২৪
 
গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৭০০ জনেরও বেশি শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

এমনকি ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীদের সংখ্যা ২০০ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজার সরকারি মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ৭১০ শিশু এবং ৩ হাজার ১৬০ জন নারী রয়েছেন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় নিহত চিকিৎসা কর্মীদের সংখ্যা ২০০ ছুঁয়েছে বলেও গাজার এই অফিস টেলিগ্রামে দেওয়া ওই বিবৃতিতে বলেছে।

তারা আরও বলেছে, হামলায় ২২ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৫১ জন সাংবাদিকও নিহত হয়েছেন। এ ছাড়া গাজায় এসব হামলায় আহত ফিলিস্তিুনিদের সংখ্যা ২৯ হাজার ৮০০ ছুঁয়েছে। আহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছিল, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া নিহতদের এ সংখ্যা কিছুটা সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, নিহতের এ সংখ্যা বিশ্বাসযোগ্য।

বুধবারের এই বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় ৯৫টি সরকারি ভবন ও ২৫৫টি স্কুল ধ্বংস হয়ে গেছে। তিনটি গির্জা ছাড়াও প্রায় ৭৪টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৬২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ৫২টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫৫টি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়ে। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডটির ২৫টি হাসপাতালে পরিষেবা বন্ধ হয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতরে অনেক রোগী, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের পাশাপাশি বেশ কিছু চিকিৎসা ও নার্সিং কর্মীদের ওপরও আক্রমণ করেছে, তাদের পোশাক খুলতে বাধ্য করেছে এবং অপমান করেছে।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের ভেতরে ঢুকে অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আল-শিফা হাসপাতালের নির্দিষ্ট এলাকায় হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

হাসপাতালটিতে হামাসের ঘাঁটি রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলের এই দাবিকে সমর্থন করে যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তাদের কাছেও আল-শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গে হামাসের একটি ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার’ থাকার তথ্য রয়েছে।

তবে এ দাবি অস্বীকার করেছে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে আল-শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়ে একে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
বিভিন্ন জেলায় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ

বিভিন্ন জেলায় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ

সোনার বাংলা ২৪
ছবিঃ সংগৃহীত 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর, ঢাকা, বগুড়া, সিলেট, নোয়াখালী, গাজীপুর ও চট্টগ্রামে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার পর মহাসড়কের ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্বৃত্তদের হামলায় গাড়িচালক ও যাত্রী মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনার পর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ঘটনার পর অনেকক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা অবস্থান করছেন। তবে জনমনে আতঙ্ক কাটেনি।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাটি কারা, কীভাবে ঘটাল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। হামলার পর চাঁদপুর শহরের বিভিন্ন স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ঢাকার দোহার বাজারে রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জাননো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দোহার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে।

সিলেটে বুধবার রাত পৌনে ৯টার দিকে শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। আগুন নেভানোর কাজ করে সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ২ ইউনিট।

বগুড়া সদরের শাকপালায় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনারবাহী লরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নেভায় বগুড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ।

লরিচালক বদিউল আলম গণমাধ্যমকে বলেন, সকালে চট্টগ্রাম থেকে কনটেইনার নিয়ে তামাক আনতে রংপুর যাচ্ছিলাম। বিএডিসি অফিসের সামনে প্রায় ১০০ মানুষ মশাল মিছিল নিয়ে এসে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। লরি থামালে তারা মশাল দিয়ে লরিতে অগ্নিসংযোগ করে চলে যায়।

নোয়াখালীতে শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হসান রাজীব বলেন, চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কে সেনবাগ উপজেলার সামিরমুনসিরহাটে টায়ারে আগুন দিয়ে অবরোধ তৈরি করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

চট্টগ্রামে রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গেছে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গাজীপুরে একটি বাস, একটি পিকআপ ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে গাজীপুরের শ্রীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেন্টমার্টিনে আটকে পড়েছে চার শতাধিক পর্যটক

সেন্টমার্টিনে আটকে পড়েছে চার শতাধিক পর্যটক

সোনার বাংলা ২৪
ছবিঃ সংগৃহীত 
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর কারণে সমুদ্র বন্দরসমুহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে চার শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। তারা সকলেই সেখানে আটকা পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে কক্সবাজারসহ দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফে বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া গুমোট হয়ে ছিল। সাগর ক্রমেই উত্তাল হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, আবহাওয়ার সতর্ক সংকেতের বার্তা জাহাজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ জাহাজঘাটের ইজারাদারের উশুল আদায়কারী সূত্র জানায়, টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কেয়ারি সিন্দাবাদে ১৩২ জন, আটল্যান্টিকে ৮৯ ও এমভি বার আউলিয়া করে ২৯৮ জন পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গেছেন। পরে জাহাজে করে বিকেল ৩টায় তিন শতাধিক পর্যটক ফেরত আসলেও অন্যরা দ্বীপে রয়ে গেছেন। আগের দিন মঙ্গলবার বেড়াতে গিয়ে রাতযাপনের জন্য ছিলেন দেড় শতাধিক পর্যটক। ফলে দ্বীপে এখন চার শতাধিক পর্যটক অবস্থান করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, হঠাৎ করে আবহাওয়ার সতর্ক সংকেত জারি হওয়ায় পর্যটকেরা আটকা পড়েছেন। বুধবার বিকাল থেকে আবহাওয়া গুমোট হয়ে আছে। সাগর ধীরে ধীরে উত্তাল হচ্ছে। সন্ধ্যার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল।

কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক (হিসাব) মো. শাহ আলম ও এমভি বার আউলিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, বর্তমানে এ নৌপথে চারটি জাহাজ চলাচল করে। অবরোধের কারণে পর্যটক কমে যাওয়ায় দৈনিক তিনটি জাহাজ চলাচল করছিল। বর্তমানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পর্যটক পরিবহন বন্ধ রেখেছে।

ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকেত জারি করায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সেন্টমার্টিনগামী জাহাজ, স্পিডবোট, কাঠের বোট বা যেকোনো জলযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সব পর্যটককে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সুখবর দিলেন লিটন দাস

সুখবর দিলেন লিটন দাস

 



ছবিঃ সংগৃহীত 
গুঞ্জনটা অনেকদিন ধরেই চলছিল ক্রিকেট পাড়ায়। তবে এবার নিজেই সুখবরটা জানিয়ে দিলেন লিটন দাস। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনিং ব্যাটার।


বুধবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানসম্ভবা স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন লিটন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমাদের ছোট্ট আনন্দের বাক্সের আগমনকে উদযাপন করছি।'


এদিকে বিশ্বকাপের মাঝেই দুইবার দেশে ফিরে এসেছিলেন লিটন। বিসিবির পক্ষ থেকে তার ছুটির কারণ হিসেবে পারিবারিক ইস্যুর কথা বলা হয়েছিল। তবে এবার লিটনের পোস্টে সবকিছু আরও পরিষ্কার হয়ে গিয়েছে।


এদিকে চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। বিসিবির সূত্র মতে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন দাস। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।


তবে বিসিবির সূত্র জানিয়েছে, লিটনকে ছুটি দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। বুধবার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ড সিরিজের দলের অনুমোদন দেয়ার কথা ছিল বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তার অনুমোদনের ওপরই নির্ভর করছে লিটন প্রথম টেস্ট থেকে ছুটি পাবেন কিনা।



সোনার বাংলা. ২৪

সোনার বাংলা. ২৪



সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
শুভ সকাল। আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।