সোনার বাংলা ২৪.কম : ঢাকা

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
ঢাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুভ রাত্রি কবিতা

শুভ রাত্রি কবিতা

রাত যত গভীর
আমার লেখা কবিতাঃ

সাতি
..............
সপন তত নিভির
রাত যখন ভোর
সপনের অভসর
ভোর হলে দোর খুলে
দেখি চেয়ে চোখ মেলে
 সূর্য মামা উঠছে তেরে
তেজ মাখা তার রুদ্ররে
সবুজ ঘাসের উপর
সোনলী রোদের চাদর
ফসল ভরা মাঠে
চাষী দিগুন খাটে
বিকেল বেলা চাষী ফিরে
ক্লান্ত ভরা শরীর নিয়ে
সূর্য মামা ও দিরে দিরে 
ফিরে যায় তার আপন নীড়ে
সন্ধ্যা শেষে রাত্রি আসে
রাত্রি মনির ভুকে
ঘুমাও সবাই সুখে 
শুভ রাত্রি
আজ থেকে টিসিবির কার্ডে মিলবে পেঁয়াজও

আজ থেকে টিসিবির কার্ডে মিলবে পেঁয়াজও

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি 

ঢাকা মহানগরসহ সারা দেশে টিসিবির কার্ডধারীদের আজ থেকে পেঁয়াজও দেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি থেকে এই মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। তখন মজুদ না থাকায় পেঁয়াজ বিক্রি হবে না বলে জানানো হয়েছিল।

তবে সাত দিনের মাথায় পেঁয়াজের একটি চালান দেশে পৌঁছায়। যে কারণে ২৫ জানুয়ারি থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিসিবির পেঁয়াজ বিক্রি।

বুধবার টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি বলছে, বিক্রি কার্যক্রম শুরুর সময় টিসিবির কাছে পেঁয়াজের মজুদ ছিল না। মঙ্গলবার আমদানি করা একটি পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছেছে। যে কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীর ৫০টি ওয়ার্ডে পেঁয়াজ বিক্রি শুরু হবে।

ঢাকা ছাড়া অন্যান্য জেলায়ও এখন ২০ থেকে ৩০ টন পেঁয়াজ বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। টিসিবির আমদানি করা আরো পেঁয়াজ কিছুদিনের মধ্যে দেশে এসে পৌঁছাবে।

বৃহস্পতিবার থেকে একজন কার্ডধারী ক্রেতা ৫০ টাকা দরে ৪ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন। অন্যদিকে, ৩০ টাকা কেজি দরে চাল ৫ কেজি, প্রতিলিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন অথবা রাইস ব্রান তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন আগের নিয়মে।
ঢাকায় শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য মেলা

ঢাকায় শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য মেলা


রাজধানীতে চার দিনের ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে আজ।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এই মেলায় দেশ-বিদেশের ৬৫৪টি প্রতিষ্ঠানের ৯৬১টি স্টল থাকবে। মেলা চলবে চার দিন।

বিপিজিএমইএর সঙ্গে ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যসামগ্রী ও প্লাস্টিক পণ্য উৎপাদনের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করবে। বেলা ১১টায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এই প্লাস্টিক মেলা উদ্বোধন করবেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, মেলায় প্লাস্টিক খাতের যন্ত্রপাতি, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী দেশি-বিদেশি ৬৫৪টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ২০টি দেশের ৬০০ কোম্পানির ৮০০ স্টল এবং দেশীয় ৫৪টি কোম্পানির ১৬১টি স্টল থাকবে।

মেলায় মোট ১৫টি শ্রেণিতে ভাগ হয়ে প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে গৃহস্থালি পণ্য, ক্রোকারিজ, প্যাকেজিং উপকরণ, প্লাস্টিক মোল্ড, খেলনা, ফার্মাসিউটিক্যালস, আসবাব, মেলামাইন, তৈরি পোশাক উপকরণ, পিপি ওভেন ব্যাগ, অটোমোবাইল এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য।
ঢাবির সাত কলেজে ভর্তির আবেদন শুরু ২১ মার্চ

ঢাবির সাত কলেজে ভর্তির আবেদন শুরু ২১ মার্চ

ফাইল ছবি 


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২১ মার্চ। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে (শুক্রবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এছাড়া প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে (শনিবার) ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য- https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি কমিটির এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।