সোনার বাংলা ২৪.কম : দেশ

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
দেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোংলায় ৬০ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার, নিখোঁজ অনেকেই

মোংলায় ৬০ যাত্রী নিয়ে ডুবে গেল ট্রলার, নিখোঁজ অনেকেই


ছবিঃ সংগৃহীত 
বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।

তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি ট্রলার ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। ট্রলার দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কি না, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। 
ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 

সোনার বাংলা ২৪

দিনাজপুরের বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে শফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বিরামপুর নতুন বাজারের হাসান আলীর ছেলে নিহত নয়ন দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে কাপড়ের ব্যবসা করতেন।


শনিবার (৯ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর স্টেশনে এই ঘটনা ঘটে।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, শনিবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যায়। এতে ট্রেনের উপর্যপরি ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. মনিরা পারভিন তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিরামপুরে একটি মাহফিলে যোগ দিয়ে ঢাকায় ফেরার সময় ট্রেন উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।



রেলওয়ে পুলিশের (জিআরপি) হিলি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) রফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে
আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি)

আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি)

আব্দুর রশিদ,মান্দা, নওগাঁঃ আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি)। আগামী মার্চে বা এপ্রিলে শুরু হতে যাওয়া মান্দাউপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে নিজ উদ্যোগে উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন এবং বিগত করোনা কালীন সময়ে তিনি গ্রামের অসহায় মানুষের পাশে ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্ঠা করেন। মান্দা উপজেলা থেকে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আরফানা আহমেদ(ফেন্সি) জানান, রাজনীতির খাতিরে আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমার যেহেতু উপজেলার পাশেই বসবাস, আমার জানা আছে জনগণের বরাদ্দ কিভাবে জনগণের হাতে পৌছাতে হয়। তাই আশা করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে মেলান্দহ একটি মান্দা উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে
মহিলা ভাইস চেয়ারম্যান পদে

শিক্ষাগত যোগ্যতাঃ বি.এস.এস (অনার্স),(সামাজিক বিজ্ঞান),ডিপ্লোমা ইন কম্পিউটার ইন্জিনিয়ারিং নওগাঁ আইন কলেজ(চলমান)
পিতাঃ মৃতঃ গিয়াস উদ্দিন আহমেদ
সাবেক শিক্ষক,বিএস সি(মান্দা পাইলট উচ্চ বিদ্যালয়)
আপনাদের দোয়া প্রার্থী



নন্দীগ্রামে সাত বছর পর আসামি গ্রেপ্তার

নন্দীগ্রামে সাত বছর পর আসামি গ্রেপ্তার


বগুড়ার নন্দীগ্রামে ৭ বছর পর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল আলিম নন্দীগ্রাম উপজেলার ভুস্কুর গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৬ জানুয়ারি) সাজাপ্রাপ্ত ওই আসামিকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগাপুর এলাকায় আসামির উপস্থিতি জেনে তাকে গ্রেগ্রপ্তার করা হয়েছে। ২০১৪ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮১ ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। মামলা বিচারাধীন অবস্থায় ২০১৬ তিনি কৌশলে পালিয়ে ইরাক চলে যান। ২০১৯ সালে আব্দুল আলিমের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি বাংলাদেশে এসে নানার বাড়ি দুপচাচিয়ার তালোড়া গ্রামে আত্মগোপনে ছিলেন।

হাঁটতে চায় শিক্ষার্থী বাদশা

হাঁটতে চায় শিক্ষার্থী বাদশা

স্টাফ রিপোর্টার
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বাদশা।ছবিঃ সোনার বাংলা ২৪

চট্টগ্রামের মিরসরাই পৌরসদরের (ঢাকা-চট্টগ্রাম) মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির চাপায় দুপা থেঁতলে যাওয়ায় চিকিৎসাধীন বাদশা (১২) নামের শিক্ষার্থী। গত বছরের ২ নভেম্বর সন্ধ্যায় একটি কার্ভাডভ্যান তাকে চাপা দেয়। এ সময় তার দুটি পা থেঁতলে যায়। বাম পায়ের ৫টি অংশ ভেঙে যায়।

বাদশা মিরসরাই পৌরসভার শামছুল হকের ছেলে ও লতিফীয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মিরসরাই ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকানে সবজি বিক্রেতা।

বাদশার বাবা শামছুল হক বলেন, দুর্ঘটনার পর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়। পরবর্তীতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখানে ১২দিন চিকিৎসার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করায়। চিকিৎসার জন্য এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। তার চিকিৎসার জন্য আরো ৫ লাখ টাকা প্রয়োজন। সাহায্যের জন্য ০১৮২৬-৫৩৬৮৯৭ (বিকাশ) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান তিনি।

স্থানীয় কাউন্সিলর জহির উদ্দিন বলেন, সামছুল হক একজন সবজি বিক্রেতা। সমাজের ভিত্তশালীরা যদি এগিয়ে আসেন তাহলে বাদশাকে সুস্থ করে তোলা সম্ভব হবে।