সোনার বাংলা ২৪.কম : আন্তর্জাতিক

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মালিতে সোনার খনিতে সুড়ঙ্গধস, নিহত ৭৩

মালিতে সোনার খনিতে সুড়ঙ্গধস, নিহত ৭৩

স্টাফ রিপোর্টার


ফাইল ছবি 


পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে। দেশটিতে খনি দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।

কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সুড়ঙ্গে ধসের ঘটনায় ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

খনিটির কর্মকর্তা ওমর সিদিবে বার্তাসংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।

এএফপি মৃতের সংখ্যা ৭০ জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রাণহানির সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে সোনার খনিতে টানেল ধসে ৪০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি বলছে, মালিতে খনির দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। কারণ বেশিরভাগ খনি শ্রমিকরা সোনা খননের জন্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করে কাজ করে।

দেশটির খনি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনার আরও তদন্ত করবে এবং বৃহস্পতিবার ওই এলাকায় একটি দল পাঠাবে।

মালি সরকারের পক্ষ থেকে খনি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শোক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।
৮ দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

৮ দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা অবশেষে উদ্ধার হয়েছে। পদ্মার ৫০ ফুট পানির নিচে নিমজ্জিত ফেরিটি উদ্ধারে সক্ষম হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। অষ্টম দিনের উদ্ধার অভিযানে ডুবে যাওয়া ৯টি যানবাহনও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে পানির উপরিভাগ থেকে সোজা করে টেনে পাটুরিয়া ফেরিঘাটে নদীর তীরের পাশে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান বলেন, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা যৌথভাবে কাজ করে প্রায় ৫০ ফুট পানির নিচে থাকা ফেরিটি উঠিয়ে ভাসমান অবস্থায় ইয়ার লিফটিং ব্যাগ এবং ওয়্যার রোপ (শক্তিশালী তামার তার) দিয়ে ধরে রাখা হয়। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি সোজা করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের মাধ্যমে টেনে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়। এখন সেখানেই ফেরিটি নোঙর করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন বুধবার (১৭ জানুয়ারি) সকাল আটটার দিকে ফেরিটি ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়। এসময় ফেরিতে থাকা ট্রাক চালক, সহকারী ও ফেরির স্টাফসহ ২১ জনের মধ্যে ২০ জনকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিখোঁজ হন ফেরির সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবির। ফেরি ডুবির ৬ দিন পর পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মায় ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। হুমায়ুন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী ইঞ্জিন চালক ছিলেন।
চীনের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো

চীনের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রোনালদো


আগামী ২৪ ও ২৮ জানুয়ারি চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আল নাসরের। আর সেই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদো ইনজুরিতে পড়ায় সেই দুটি ম্যাচ স্থগিত করেছে আল নাসর।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানিয়েছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে ঘোষণা করছি, দুর্ভাগ্যজনকভাবে এবং আল নাসরের নিয়ন্ত্রণের বাইর ে থাকার কারণে ২৪ ও ২৮ জানুয়ারির ম্যাচ দুটি স্থগিত করতে হচ্ছে। পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঠিক করা হবে।’

রোনালদোর ইনজুরিরে কারণে সফর বাতিল হওয়ায় তিনি চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, ইনজুরির ওপর হাত না থাকায় সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

রোনালদো বলেছেন, ‘আপনারা জানেন, ফুটবলে কিছু বিষয় আছে, যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি ২২ বছর ফুটবল খেলছি। ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসর তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়ে ছিলাম।’
হুথিদের অবস্থানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভয়াবহ হামলা

হুথিদের অবস্থানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভয়াবহ হামলা

report


ফাইল ছবিঃ

যুক্তরাজ্যের হুঁশিয়ারির কিছুক্ষণ পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা এপি কে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা।



দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এসব টানা হামলা চালানোর পর এখন হুতিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালো ব্রিটিশ ও মার্কিনী সেনারা।

জানা গেছে, হামলায় তোমাহোক যুদ্ধ জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এ আক্রমণে যুদ্ধবিমানও ব্যবহার করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যে স্থাপনাগুলো ব্যবহার করে হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জাহাজে হামলা চালাচ্ছে, ইয়েমেনে হুতিদের সেসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউএস এবং ব্রিটিশ সামরিক বাহিনী বৃহস্পতিবার ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের দ্বারা ব্যবহৃত এক ডজনেরও বেশি সাইটে বোমাবর্ষণ করেছে। যুদ্ধজাহাজ এবং সাবমেরিন-চালিত টমাহক মিসাইল এবং যুদ্ধবিমান ব্যবহার করে ব্যাপক প্রতিশোধমূলক এ হামলা চালানো হয়। তারা বলছে, সামরিক লক্ষ্যবস্তুতে লজিস্টিক্যাল হাব, এয়ার ডিফেন্স সিস্টেম এবং অস্ত্র স্টোরেজ এবং উৎক্ষেপণের স্থান অন্তর্ভুক্ত ছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হামলার উদ্দেশ্য ছিল এটা দেখানো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা লোহিত সাগরে জঙ্গি গোষ্ঠীর অবিরাম আক্রমণকে 'সহ্য করবে না'। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরেই এই পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ড একত্রে হামলা পরিচালনা করছে।

এদিকে হুতিদের পক্ষ থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হুতি কর্মকর্তারা জানান, ইয়েমেনের রাজধানী সানা, সাদা, ধামার শহরে হামলা হয়েছে। একজন হুতি কর্মকর্তা বলেন, এ হামলায় ইয়েমেনের রাজধানী সানাসহ পুরো ইয়েমেন জুড়ে হামলা চলছে।
প্রধানমন্ত্রীকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

report
ছবিঃ সংগৃহীত 


টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা দেন রুশ প্রেসিডেন্ট। ওই বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশের সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ। আশা করি, সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে এবং আমাদের দেশের জনগণের কল্যাণে আরও অবদান রাখবে। অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এর আগে, এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তিনি বিশ্বের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে ২৫ বছর ক্ষমতায় থাকতে চলেছেন। এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পা‌কিস্তান

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পা‌কিস্তান

সোনার বাংলা.২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পা‌কিস্তান। দেশটির নেতাদের এ অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার সৈয়দ আহমেদ মারুফ।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান হাইক‌মিশনার।

ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন জানায়, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হাইক‌মিশনার ৭ জানুয়া‌রি অনু‌ষ্ঠিত নির্বাচ‌নে আওয়ামী লীগের বিজয়ের জন্য শেখ হা‌সিনা‌কে অভিনন্দন জানান এবং পাকিস্তানের নেতা‌দের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপা‌শি প্রধানমন্ত্রী ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় মারুফকে অভিনন্দন জানান।
কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী

কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী

সোনার বাংলা.২৪

ছবিঃ সংগৃহীত 


চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রবিবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ গ্রাম রাঢ়ীরচর এলাকার এ কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এসময় মন্ত্রী নিজ এলাকার মহিলা ভোটারদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

ভোট দেওয়ার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করে ও গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা আজ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

দীপু মনি আরো বলেন, গত ১৫ বছর নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করেছি। আশা করছি, এবারো লোকজন আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেবে, ভোটারদের প্রতি আমার সেই দৃঢ় বিশ্বাস আছে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশালের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

বরিশালের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় জনসভাস্থল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন।

জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাদেরকে স্লোগান ও অভিবাদন বার্তায় বরণ করে নেন। ইতোমধ্যে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জনসভায় বিভাগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন।

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী বরিশালে পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন।

প্রধান অতিথি মঞ্চে আসন গ্রহণের পর আনুষ্ঠানিক পরিবেশনা শুরু হয়। কিছুক্ষণ পরে শেখ হাসিনা বক্তব্য দেবেন। সভায় সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

এদিকে আওয়ামী লীগ সভাপতির সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল থেকেই বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। নানা রঙের শাড়ি, রঙিন ক্যাপ-পোশাক পরে মাঠে আসেন দলীয় সমর্থকেরা। সঙ্গে ছিল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। বেলা ১১টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

https://sonarbangla24com.blogspot.com/2023/12/blog-post_45.html
ক্ষেতে-খামারে নেমে নৌকায় ভোট চাচ্ছেন নাহিদ মোর্শেদ

ক্ষেতে-খামারে নেমে নৌকায় ভোট চাচ্ছেন নাহিদ মোর্শেদ

সোনার বাংলা.২৪ 
  
ছবিঃ ক্যামেরা 

মাঠে, ঘাটে, ময়দানে আর রাজপথে ছুটে বেড়াচ্ছেন সারা বাংলাদেশের নৌকার মাঝিরা। ব্যতিক্রম নয় নওগাঁ -৪ আসনও। তবে ব্যতিক্রম ধর্মী প্রচারণা করতে দেখা যাচ্ছে নওগাঁ -৪ নৌকার প্রার্থী মান্দা উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ মোর্শেদ।

তিনি গ্রামে গ্রামে প্রচারণার সময় ক্ষেত খামারে নেমে নেমে কৃষক আর শ্রমিকের কাছে গিয়ে নৌকার ভোট চাচ্ছেন। তাদের কাছে তুলে ধরছেন দেশের উন্নয়ন, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আবারও বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানাচ্ছেন। 

২৫ ডিসেম্বর (সোমবার) মান্দা উপজেলার ১২ নং কাঁশো পাড়া ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৪ আসন নির্বাচনী গণসংযোগ করা কালীন এমন দৃশ্য চোখে পড়ে গণমাধ্যমকর্মীদের। 

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে নাহিদ মোর্শেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন। আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি। আর সে কারনেই মান্দার সার্বিক উন্নয়ন করতে জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন।

তিনি বলেন, আমাদের শত্রু হচ্ছে বিএনপি জামাত, তারা এবং তাদের দোসরদের সাথে যারা সংগ দিচ্ছেন, তারা আওয়ামী লীগ হতে পারে না। প্রকৃত আওয়ামী লীগ দলের বিপক্ষে আর নৌকার বিপক্ষে কখনও যেতে পারে না। আওয়ামী লীগ এমন একটি দল, যারা দেশকে স্বাধীন করেছে, এই ভুখন্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ একাও পথ চলতে পারে, সেটা অতীতে বহুবার দেখিয়েছে, দেখাচ্ছে। সেকারনে দেশকে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে অবশ্যই নৌকার পক্ষে থাকতে হবে। 

জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে। 

আপনারা আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে ভোট দিন। বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করে আমাকে মান্দা বাসীর সেবা করার সুযোগ দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিন। 
ছবিঃ ক্যামেরা


এসময় তার সাথে ১২ নং কাঁশো পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব রশিদ মল্লিক ,এবং ডাঃ মোঃ মাসুদ রানা নাহিদ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক 
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সোনার বাংলা. ২৪ 
মোঃ আব্দুর রশিদ 
সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সোনার বাংলা ২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হলে মঞ্চ থেকে পরদিন হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিরতি দিয়ে মোট পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এসব কর্মসূচি পালন করতে গিয়ে অনেক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকদিন আগে থেকেই পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল। এই প্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে ২২৯ প্লাটুন বিজিবি
যুদ্ধবিরতির দাবিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিক্ষোভ

যুদ্ধবিরতির দাবিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিক্ষোভ

সোনার বাংলা ২৪
ছবিঃ সংগৃহীত 



যুদফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নারী সিনেটর মেহরিন ফারুকি। গ্রিন পার্টির উপনেতা হিসেবে ফারুকি বলেন, তিনি `জনগণের প্রতিবাদ` পার্লামেন্টে নিয়ে এসেছেন। খবর আল জাজিরা।

১১ সিনেটরকে সঙ্গে নিয়ে গ্রিন পার্টি পার্লামেন্টের উচ্চকক্ষে ক্রস-বেঞ্চ গঠন করে। তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে অস্ট্রেলিয়ার লেবার পার্টি যুদ্ধবিরতি ইস্যুতে গ্রিন পার্টির আহ্বানের বিরোধিতা করে।

গত মাসে গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দানে বিরত ছিল অস্ট্রেলিয়া। সেই অবস্থান থেকে আলবেনিজ সরকারের তেমন কোনো পরিবর্তন হয়নি।

২০১৮ সালের ১৪ আগস্ট অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো মুসলিম নারী সিনেটর নির্বাচিত হন মেহরিন ফারুকি। তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেওয়া হয়। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি নিউ সাউথ ওয়েলস থেকে গ্রিন পার্টির আইনপ্রণেতা ছিলেন। ২০১৩ সালে তিনি আইনপ্রণেতা নির্বাচিত হন।

মেহরুন ফারুকি এমন এক সময় অস্ট্রেলিয়ার সিনেটর হন, যখন দেশটিতে অভিবাসী মুসলিমদের নিয়ে চরম বিতর্ক চলছিল। পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম নারী পেশায় পরিবেশ প্রকৌশলী। তিনি নারীবাদী হিসেবেও বেশ পরিচিত।

অভিবাসী নিয়ে বিতর্কিত মন্তব্য করা সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের কঠোর সমালোচনা করে আসছিলেন মেহরিন। সিনেটর হিসেবে মনোনয়ন পাওয়ার পর পার্লামেন্টে প্রথম তিনি বলেন, অ্যানিং অস্ট্রেলিয়ার লাখ লাখ বাসিন্দার মুখে থুতু দিয়েছেন। তিনি অভিবাসী-বান্ধব দেশটিতে ঘৃণা ও বর্ণবাদের বিষবাষ্প ছড়াচ্ছেন।

এদিকে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো বর্বরোচিত হামলাকে গণহত্যার শামিল বলে উল্লেখ করেছে আইনজীবীদের একটি প্রতিনিধি দল। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলার আবেদনে এমনটি উল্লেখ করেছে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি।

গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল আইনজীবীদের এই প্রতিনিধি দলটি স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) গিলেস দেভার্সের নেতৃত্বে আইসিসিতে মামলার আবেদন জমা দিয়েছে। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই দলের অন্যতম সদস্য এবং বেলজিয়ামের সাবেক সিনেটর পিয়েরে গালান্ড।