সোনার বাংলা ২৪.কম : বাংলাদেশ

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আরিফিন শুভর মা আর নেই

আরিফিন শুভর মা আর নেই

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি 

চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, বৃহস্পতিবার খাইরুন নাহারের জানাজা হওয়ার পর রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
গণঅভ্যুত্থান দিবস আজ

গণঅভ্যুত্থান দিবস আজ


বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তির সনদখ্যাত ৬ দফা এবং পরবর্তী সময়ে ছাত্র সমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির দীর্ঘ স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফাভিত্তিক গণআন্দোলনের আদর্শ ধারণ করে অগ্রসরমান সংগ্রামের পথপরিক্রমায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং ১১ দফা দাবি ঘোষণা করেন। এ ১১ দফা দাবির মূল ভিত্তি ছিল বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা। ৬ দফাভিত্তিক ১১ দফা দাবিতে ছাত্রসমাজের সমস্যাকেন্দ্রিক দাবি-দাওয়ার পাশাপাশি কৃষক ও শ্রমিকদের স্বার্থসংক্রান্ত দাবি অন্তর্ভুক্ত করা হয়।

এ আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিদের মুক্তি। ৬ দফা এবং পরবর্তী সময়ে ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয় ১৯৬৯-এর গণঅভ্যুত্থান। এতে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু আজ


ছবিঃ সংগৃহীত 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। সকাল ১০টায় বিইউপি নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিইউপির ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

শিগগিরই সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রিলিমিনারি পরীক্ষা এবং ৯ মার্চ চ‚ড়ান্ত পরীক্ষা হবে।

২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৫-৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ২-১০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছ পদ্ধতি : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ২১ জানুয়ারি কোর কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

চলতি শিক্ষাবর্ষে সাধারণ গুচ্ছ, কৃষি ও বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়।

এ বছর নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যুক্ত হবে। এগুলো হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
টানা চারবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ

টানা চারবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ

সোনার বাংলা ২৪ 






নবম, দশম, একাদশ এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মিলিয়ে টানা চারবার বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। কোনো দলের টানা চার মেয়াদে জয় দেশের ইতিহাসে এক নতুন মাইলফলক। কয়েকটি আসনে গোলযোগ আর অনিয়মের অভিযোগ থাকলেও সার্বিক অর্থে রবিবার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বিএনপি এবং এর সমমনা ১৬টি দলের ভোট বর্জনের পাশাপাশি হরতাল ডাকার মধ্যেই গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের নৌকা প্রতীকের ২২৪ জন, জাতীয় পার্টি লাঙ্গলের ১১ জন, কল্যাণ পার্টির একজন ও স্বতন্ত্র ৬২ জন জয়লাভ করেন।

এসব স্বতন্ত্র প্রার্থী নৌকাপ্রার্থীর বিপক্ষে ভোটের লড়াইয়ে নামলেও প্রায় প্রত্যেকেই আওয়ামী ঘরানার। শুধু তা-ই নয়, তাদের অনেকেই দলটির পদধারী নেতা।

ইসি জানিয়েছে, সারা দেশে ভোট পড়ার গড় হার ৪০ শতাংশ। ভোট শেষে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গুরুতর সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, নির্বাচন শান্তিপূর্ণ ছিল।

নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পর্যবেক্ষক দল। ভোটগ্রহণ পরিদর্শন শেষে হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, ‘আমি যেটি দেখেছি সেটি হচ্ছে, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।’

আগামীকাল সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময়

আগামীকাল সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময়

সোনার বাংলা.২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আগামীকাল সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গণভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন।
মেজাজ হারালেন সাকিব,  যুবককে কষে চড়

মেজাজ হারালেন সাকিব, যুবককে কষে চড়

সোনার বাংলা.২৪


নির্বাচনের প্রার্থী হবার পর থেকে একাধিকবার বেশ নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন সাকিব আল হাসান।

শুরু থেকেই বিষয়গুলো ভক্তদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করেছেন এই তারকা। তবে এবার আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না।

রবিবার (৭ জানুয়ারি) নিজ আসনের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভীড়ের মধ্যে পড়েন সাকিব। যেখানে তাকে ঘিরে ধরেন ভক্তরা। একপর্যায়ে উপস্থিত জনতার হুড়োহুড়িতে মেজাজ হারিয়ে একজনকে চড় মেরে বসেন আওয়ামী লীগের এই প্রার্থী।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চড় মারার মুহূর্তের সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ভীড়ের মধ্যে সাকিবকে ঘিরে ধরে রেখেছেন কয়েকজন মানুষ। এর মধ্যে একজন পেছন থেকে এই ক্রিকেটারের জামা টেনে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে পেছনে ফেরে ওই ব্যক্তিকে গালে চড় দেন সাকিব।

এর আগে রবিবার সকালে দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোটশেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য বের হন তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেনি হিরো আলম

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেনি হিরো আলম

সোনার বাংলা.২৪

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও বগুড়া-৬ আসনের ভোটার আলোচিত ইউটিউবার হিরো আলম ওরফে আশরাফুল আলম সাঈদ। ফলে দ্বাদশ সংসদ নির্বাচনের নিজে আসনে ভোট দিতে পারেননি তিনি।

রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে ভোট দেন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আর বগুড়া-৪ আসন কাছাকাছি। আমি এই (বগুড়া-৬) আসনে ভোট দিতে পেরে গর্বিত। নিজেকে ভোট দিতে পারিনি, এতে দুঃখ নেই। ভোটের পরিবেশ ভালো আছে, তবে ভোটার উপস্থিতি কম।’

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু যদি কারচুপি হয়, তাহলে সেখানে আর কিছু বলার থাকে না। কাল (শনিবার) আমার বাড়ির ২০০ গজ সামনে ককটেল বিস্ফোরণ করেছে। কিন্তু আমি এতে ভয় পাইনি। কারণ আমি ভয় পেলে ভোট করবে কে?’

বগুড়া-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। ধানের শীষের চারবারের সাবেক এমপি, বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা, জাপাসহ ছয়জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে, ২০১৮ সালে সাধারণ নির্বাচন এবং গত বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। দ্বাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই অনলাইন কনটেন্ট ক্রিয়েটর।

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেননি হিরো আলম

প্রার্থী হয়েও নিজেকে ভোট দিতে পারেননি হিরো আলম

সোনার বাংলা.২৪

বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার ভোট দেন বগুড়া-৪ আসনের প্রার্থী 
হিরো আলম। ছবি: সোনার বাংলা ২৪.কম 
বিশ্ব গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর

বিশ্ব গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর

সোনার বাংলা.২৪

আজ ভোটের দিন। উৎসবমুখর পরিবেশে সারাদেশে একযোগে চলছে ভোটগ্রহণ। দেশের পাশাপাশি জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের ভোটগ্রহণের দিনেও সরব ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অবশ্য ভোটগ্রহণের আগে থেকেই নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছিল বিশ্বের সব বড় বড় গণমাধ্যমগুলো।

রয়টার্স, আল-জাজিরা, সিএনএন, দ্য গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করেছে। কিছু সংবাদমাধ্যম লাইভ রিপোর্টও প্রকাশ কররছে।

পাঠকদের জন্য কিছু প্রতিবেদনের আংশিক অনূদিত অংশ তুলে ধরা হলো-

দ্য গার্ডিয়ান

ভোটগ্রহণের দিনে দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নির্বাচন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনার নিশ্চয়তা।’ সংবাদমাধ্যমটি বলছে, ইতিমধ্যে গণগ্রেপ্তারে বিপর্যস্ত বিরোধী দলগুলো 'ভুয়া' নির্বাচন বয়কট করেছে, যা ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিজয়ী করবে।

বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে ক্ষমতায় আনার জন্য রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। এক সময় দারিদ্র্যপীড়িত একটি দেশে শেখ হাসিনা ব্যতিক্রমী অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী দলের নির্মম দমন-পীড়নের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার দল যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে কোনো কার্যকর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয় না। তবে আইনসভাকে একদলীয় প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত না করার আপাত প্রয়াসে কয়েকটি আসনে প্রার্থী দেওয়া এড়িয়ে গেছে তারা।

রয়টার্স

রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট বর্জন করেছে বিরোধীরা।’ সংবাদমাধ্যমটি বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আনতে প্রধান বিরোধী দল কর্তৃক বয়কট করা সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের কয়েকদিন আগে বেশ কয়েকটি ভোটকেন্দ্র, স্কুল ও একটি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের পর শুক্রবার গভীর রাতে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছেন। তবে ভোটের দিন সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি, কারণ দেশব্যাপী প্রায় আট লাখ নিরাপত্তা বাহিনী ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক মিনিট পর শেখ হাসিনা তার মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাজধানী ঢাকার সিটি কলেজে ভোট দেন। আট ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা হবে এবং সোমবার ভোরে প্রাথমিক ফলাফল আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং কয়েকটি ছোট মিত্রদের ভোট বয়কটের পর ১৭ কোটি জনসংখ্যার দেশটি ভার্চুয়াল একদলীয় শাসনের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো- যারা বাংলাদেশের পোশাক শিল্পের প্রধান গ্রাহক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে।

আল-জাজিরা

সংবাদমাধ্যম আল-জাজিরা লাইভ রিপোর্ট প্রকাশ করছে। যেখানে শিরোনাম দেওয়া আছে, ‘বিরোধী দলের বর্জনের মধ্যেই ভোটগ্রহণ চলছে।’

লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা পঞ্চমবারের মতো নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন, যে নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছে। স্থানীয় সময় সকাল ৮টায় ব্যালট খোলার পরপরই ভোট দেন শেখ হাসিনা। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে, সোমবারের মধ্যে প্রাথমিক ফলাফল আশা করা হচ্ছে। প্রায় আট লাখ পুলিশ, আধাসামরিক বাহিনী ও পুলিশ বাহিনী নির্বাচন পাহারা দিচ্ছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরও মোতায়েন করা হয়েছে। মিলিয়ন যোগ্য ভোটারের প্রায় অর্ধেক নারী এবং প্রথমবারের ভোটারের সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন।

সিএনএন

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সংবাদের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশে নির্বাচন বর্জন করেছে বিরোধী দল।’

প্রতিবেদিনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল কর্তৃক বয়কট করা একটি সাধারণ নির্বাচনের জন্য রোববার বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে দেশটির নেত্রী শেখ হাসিনা - বিশ্বের দীর্ঘতম মেয়াদের নারী প্রধানমন্ত্রী - টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হতে চলেছেন। প্রায় ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে এ বছর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১২০ মিলিয়ন মানুষ ভোট দেওয়ার জন্য নিবন্ধিত। রোববারের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ৫ বিলিয়ন ডলার ঋণের প্রয়োজন হয়েছিল। ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় ভোট দিয়েছেন। এই জয় হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের পঞ্চম বিজয়। বিদেশি পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, দেশটি একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন পরিচালনা করতে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করায় প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করছে।

টাইমস অব ইন্ডিয়া

টাইমস অব ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ আপডেট প্রচার করছে। সেখানে শিরোনাম দেওয়া, ‘ভোটের দিন ভারতের প্রশংসা করলেন শেখ হাসিনা, মুক্তিযুদ্ধে নয়াদিল্লির ভূমিকা তুলে ধরেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে 'সন্ত্রাসী সংগঠন' আখ্যায়িত করে বিরোধী দলের নির্বাচন বয়কটের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে নির্বাচিত করার জন্য রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। শেখ হাসিনা ভারতের জন্য শুভেচ্ছা জানিয়ে ছে, ভারতের মতো বিশ্বস্ত বন্ধু পেয়ে বাংলাদেশ ভাগ্যবান। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থনের কথাও তুলে ধরেন। শেখ হাসিনা একসময় দারিদ্র্যপীড়িত একটি দেশে ব্যতিক্রমী অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং নির্মম বিরোধী দমনপীড়নের অভিযোগ রয়েছে।
ভোট দিয়ে মাশরাফি যা বললেন

ভোট দিয়ে মাশরাফি যা বললেন

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেছেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে তাদের ভোট দিতে এসেছেন। শীতের সকালেও ব্যাপকসংখ্যক ভোটার কেন্দ্রে এসেছেন। দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঙ্ক্ষিত ভোট কাস্টিং হবে।’

রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় শহরের আলাদতপুরস্থ নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বৃদ্ধ এবং নারীদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসা দেখে ভালো লাগছে।’ নির্বাচনে বিজয়ী হলে কী করবেন, এ প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘নির্বাচন যাক তারপর বলবো।’

‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ বলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের ১ নম্বর ভোটকক্ষে প্রবেশ করেন।

ভোট প্রদানের পর তিনি নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন ভোটকেন্দ্রে যান এবং উপস্থিত ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মাশরাফির ভোট দেওয়ার আগে এ কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। সকাল ১০টায় ভোট দিতে আসেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বিপুল কুমার অধিকারী জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৩১ জন। এর মধ্যে নারী ভোটার এক হাজার ১৭০ এবং পুরুষ ভোটার এক হাজার ৬১ জন। মাশরাফি পুরুষ ভোটার তালিকার ১ নম্বর ভোটার বলে জানান তিনি।

ভোট দেওয়ার আগে সকাল সোয়া ১০টার দিকে মাশরাফি শহরের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। সেখানে অবস্থানরত কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের বিদেশি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে বিদেশি পর্যবেক্ষকদের তিনি জানান।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, ভোট পর্যবেক্ষণে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হুসাইন, সিনিয়র সহকারী সচিব ফয়সাল মোস্তফাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাশরাফির গ্রামের বাড়ি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে। চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখা যায়, সেখানে তার (মাশরাফি) পিতা গোলাম মুর্তজা স্বপন ভোটারদের ভোটকেন্দ্রে আনার ব্যাপারে গ্রামবাসীকে উৎসাহিত করছেন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মনির হোসেন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।’

নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৩২ জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার এবং নারী ভোটার ৩ লাখ ২০ হাজার ১৩২ জন। এবারের নির্বাচনে ২৫৭টি ভোটকেন্দ্রের ১ হাজার ৪৪১টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

সোনার বাংলা.২৪
ছবিঃ সংগৃহীত 



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

এদিকে ইসি কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩৭ স্থানে অনিয়মের ঘটনা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চট্টগ্রামের এক নারী চেয়ারম্যান রয়েছেন।

নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।


নির্বাচনী প্রচারণায় আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারণায় আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোনার বাংলা.২৪
ছবিঃ ফাইল

 
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পাঁচ বছর পর আজ বরিশাল যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলার বঙ্গবন্ধু উদ্যানে দলীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।

জানা গেছে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামীকাল শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

শেখ হাসিনার সফর কমিটির সমন্বয়ক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, নেত্রীর আগমনকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দক্ষিণাঞ্চলের উন্নয়নের কারণেই সর্বস্তরের জনগণ এ জনসভায় আসবেন এবং জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন বলে আমি মনে করি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নগরী চার স্তরের নিরাপত্তাবেষ্টনী করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শহরে টহল বাড়ানো হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সোনার বাংলা.২৪
সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

সোনার বাংলা ২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হলে মঞ্চ থেকে পরদিন হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিরতি দিয়ে মোট পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এসব কর্মসূচি পালন করতে গিয়ে অনেক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকদিন আগে থেকেই পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল। এই প্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে ২২৯ প্লাটুন বিজিবি
সোনার বাংলা. ২৪

সোনার বাংলা. ২৪



সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
শুভ সকাল। আজ ১৬ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।